ঢাকাTuesday , 18 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 18, 2026 6:30 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের মৎস্য সপ্তাহে “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে সমাপনি অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরনী অনুষ্ঠীত হয়।

খাগড়াছড়ি মৎস্য অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, খাগড়াছড়ি সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়িতে মৎস্য উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং মৎস্য খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST