ঢাকাSunday , 7 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক ভারতের পুশইন ঢেকাতে নতুন কৌশল অবলম্বন।

দেশ চ্যানেল
June 7, 2026 11:28 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেলঃ মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি, ভারতের বিএসএফ এর মাধ্যমে বিভিন্ন অবৈধ ভাবে, বাংলাদেশে মানব পাচার করছে, সেই অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম নতুন কৌশল অবলম্বন করে পুশইন ঢেকাতে সক্ষম হন।

আনসার সদস্য এবং গ্রামবাসীর সমন্বয়ে রাত্রিকালীন বিশেষ টহলে পরিচালনা করছে।

অদ্য ০৭ জুন ২০২৬ তারিখ অধীনস্থ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধকল্পে আনসার ভিডিপি (Ansar VDP) সদস্য এবং স্থানীয় যুব সমাজের সমন্বয়ে রাত্রিকালীন বিশেষ টহল পরিচালনা করছেন।

উক্ত টহল কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং স্থানীয় জনগণের মাঝে সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হয়। পাশাপাশি সন্দেহজনক চলাচল ও সীমান্তবর্তী এলাকার সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে বিজিবি কর্তৃক সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বজায় রাখা হচ্ছে। যেকোনো ধরনের মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ১৬ বিজিবির উদ্যোগে, বিভিন্ন বর্ডার এলাকার, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,মসজিদ, মাদ্রাসা সহ এলাকার সাধারণ জনগণ কে সচেতনামূলক প্রচার প্রচারণা চালাচ্ছেন। অচেনা বা কোন সন্দেহ মূলক মানুষ দেখলে তাকে জিজ্ঞাস্যবাদ সহ, পার্শবর্তী বিজিবি ক্যাম্পে অবহিত করার অনুরোধ করেন।এলাকার সাধারণত মানুষ সাথে থেকে কাজ করলে ভারত থেকে কোন মতে পুশইন করতে পারবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST