ঢাকাTuesday , 25 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর নিয়ামতপুর উপজেলার ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত ।

দেশ চ্যানেল
August 25, 2026 10:21 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট কর্মসূচির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের, বিশেষত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পরিচালন ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট ও সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় ইউনিয়নে জনগণের জীবন ও জীবিকায় সৃষ্ট পরিবর্তন ও অর্জন জানতে একটি কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান  পাঁড়‌ইল ইউনিয়ন পরিষদ । বিশেষ অতিথি ছিলেন, একরামুল হক প্রশাসনিক কর্মকর্তা পাঁড়‌ইল ইউনিয়ন পরিষদ, । সভাপতিত্ব করেন, সাফিউল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক পাঁড়‌ইল ইউনিয়ন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু বকর সিদ্দিক, সিনিয়র অফিসার জেসি ।

সংলাপে ইউনিয়নের বিভিন্ন, পেশাজীবী, এনজিও, নাগরিক ও সুশীল সমাজ, যুব, নারী, দরিদ্র জনগোষ্ঠী ও ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংলাপে ইউনিয়ন পরিষদের পরিচালন ব্যবস্থা, জনগণের অংশগ্রহণ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্য, নারী অংশগ্রহণ ও ডিজিটাল সেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত সভা, ওয়ার্ড সভা, প্রশিক্ষণ ও জনগণের অংশগ্রহণের ফলে ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। জনগণের চাহিদা ও মতামত ওয়ার্ড সভার মাধ্যমে তুলে ধরার ফলে বিভিন্ন উন্নয়ন কাজ বাজেট ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত হচ্ছে।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন এনজিওর সচেতনতামূলক কার্যক্রমের ফলে পচনশীল ও অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেও অংশগ্রহণকারীরা জানান।

সংলাপে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের কথাও উঠে আসে। আলোচনায় চিহ্নিত পরিবর্তন, অর্জন, আউটকাম ও ইমপ্যাক্ট আউটকাম হার্ভেস্টিং ফরমেটের আলোকে নথিভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে কমিউনিটি সংলাপটি ফলপ্রসূভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST