ঢাকাWednesday , 2 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত ৩-

দেশ চ্যানেল
September 2, 2026 6:49 am
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিকল ট্রাক মেরামতের সময় জ্যাক খুলে ট্রাকের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার মহিপুর ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৩৫), নন্দীগ্রাম উপজেলার হানজালা আহম্মেদ (৩০) ও লিটন হোসেন (৩০)। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় ঢাকাগামী কাঠবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। পরে ট্রাকটি মেরামতের জন্য তিনজন কাজ শুরু করেন। এ সময় ট্রাকটি জ্যাকের সাহায্যে উঁচু করে মেরামতের কাজ চলছিল। হঠাৎ জ্যাক খুলে গেলে ট্রাকটি নিচে পড়ে যায়। এতে ট্রাকের নিচে থাকা ব্যক্তিরা চাপা পড়েন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান। শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকল ট্রাকটি মেরামতের সময় জ্যাক খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST