ভালুকা উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার’র ১২১ তম সভায় গফরগাঁও উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন নিয়ে নতুন “দক্ষিণ গফরগাঁও উপজেলা” অনুমোদনের ঘোষণার পর থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে পুরো এলাকায়।
গফরগাঁও উপজেলা ভেঙে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন এ ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন বিএনপি দলীয় নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা। মিষ্টি বিতরণ, একে অপরকে শুভেচ্ছা জানানো পাশাপাশি রঙ ছিটিয়ে আনন্দ উল্লাস করেন।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন পাইথল ইউপি সাবেক চেয়ারম্যান, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ও সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস ছালাম বেপারি।
এছাড়াও এই সিদ্ধান্তে ভূমিকা রাখায় মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান, স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় নেতৃবৃন্দ সহ আটি ইউনিয়নবাসী।
এদিকে নতুন উপজেলা প্রতিষ্ঠাকে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন জনগণ।
নিকার সভায়-এর অনুমোদনের পর এখন শুধু সরকারি গেজেট প্রকাশের অপেক্ষা ‘দক্ষিণ গফরগাঁও’বাসী।

