ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

‎বাগেরহাট BJPC এর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
September 12, 2026 12:22 pm
Link Copied!

মীর মাসুদ। বাগেরহাট প্রতিনিধিঃ

‎সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) বাগেরহাট জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলা কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে বিজেপিসি বাগেরহাট জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, দায়িত্ব পালনের সময় ঝুঁকি মোকাবিলা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য দুই সদস্যের রেসকিউ টিম ঘোষণা করা হয়। পরে রেসকিউ টিমের দুই সদস্যকে সংগঠনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। সভা শেষে অতিথি ও সাংবাদিকদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

‎সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিজেপিসির বাগেরহাট জেলা কমিটির সভাপতি আবু সাঈদ শুন ,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বিজেপিসি বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা বাবুসহ জেলা কমিটির সদস্যরা।

‎বিজেপিসির সভাপতি কৌশিক দে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা, হুমকি, হয়রানি ও নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক ঝুঁকির মধ্যে পড়লে দ্রুত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বিজেপিসি কাজ করবে।

‎বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিজেপিসির বাগেরহাট জেলা কমিটির সভাপতি আবু সাঈদ শুন বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের কথা তুলে ধরতে গিয়ে নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য বিজেপিসি কাজ করবে। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাংবাদিকদের পেশাগত পরিবেশ আরও নিরাপদ ও শক্তিশালী করা সম্ভব।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, ,এনটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, চ্যানেল আই এর আল আমিন খান সুমন, যমুনা টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ইয়ামিন আলী,চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, আমাদের সময় জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার, আরটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম শামসুর রহমান, গ্রামের কাগজের অরিন্দম দেবনাথ, বাংলা টিভির আব্দুল আল ইমরান, দেশ টিভির শেখ আহমেদ তারিক, দৈনিক বাংলার বাগেরহাট প্রতিনিধি মো. বাচ্চু মল্লিক, এশিয়া পোস্ট ও দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি শেখ সোহেল, নয়া শতাব্দীর তরিকুল মোল্লা, দৈনিক ইনকিলাব ও নিউজ ২১ টিভির শরিফুল ইসলাম দিদার ,দৈনিক বর্তমানের কাজী মাহমুদুল কবির, দৈনিক অভ্যায় নগর পত্রিকার মোঃ মিজানুর রহমান সাগর, মাই টিভির রিফাত আল মামুন, দৈনিক নিরোপেক্ষ পত্রিকার শেখ বাদশা, সময় টিভির ক্যামেরাম্যান আমিনুল ইসলাম, দৈনিক আমার বার্তা রুম্মান আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মাসুদ আলী মীরসহ অন্যরা।

‎সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য দুই সদস্যের রেসকিউ টিমে রয়েছেন ঢাকার ঢাক পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ এবং এশিয়া পোস্ট ও দৈনিক আগামীর সময়ের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সোহেল। উল্লেখ্য, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২০২৪ সালে খুলনা থেকে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) কার্যক্রম শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST