ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল।

দেশ চ্যানেল
September 13, 2026 8:06 am
Link Copied!

কাজী জসিম উদ্দিন(রামগড়) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ সজিব(২৫) নামের এক যুবক।

১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে সময় এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি রামগড় উপজেলার ০১নং রামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লামকুপাড়া গ্রামে।যুবকটি মোঃ নুরুন নবীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।ভিডিওতে দেখা যায়,০১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে বসে মোঃসজিব নিজের শরীরে দুধ ঢালছেন।

এ সময় তিনি বলেন,জুয়া খেলে নিঃস্ব,সময়,সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই দুধ দিয়ে গোসল করে আজ থেকে সব ধরনের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন। তার দাবি,জুয়ার পেছনে ব্যয় প্রায় ১৫ লক্ষ টাকা দিয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সজিব অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে শনিবার দুপুরে প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন।

রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, ‘জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। ভুল বুঝতে পেরে ছেলেটি এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। এখন যদি সত্যিই ফিরে আসে, সেটাই তার, তার পরিবার এবং এলাকার জন্য ভালো।’

আবদুল মান্নান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়।তিনি যেন ভালো পথে থাকেন  এটাই সকলের প্রত্যাশা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, ‘জুয়া সম্পূর্ণ অবৈধ—সরাসরি হোক বা অনলাইনে। এ বিষয়ে নিয়মিত অভিযান চলমান । জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশের মাদক ও জুয়াবিরোধী প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST