খাজুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা: ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা।
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ নলডাঙ্গা উপজেলার খাজুরা বাজারে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন দ্রব্য সংরক্ষণের অপরাধে দুটি মিষ্টির দোকানকে পৃথকভাবে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে একটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অপর একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং গ্রাম্য চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা প্রদান করে ডাক্তার পরিচয়ে সিল-প্যাড ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৫১ ধারায় ১৮,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা...
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
নলডাঙ্গা উপজেলার খাজুরা বাজারে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন দ্রব্য সংরক্ষণের অপরাধে দুটি মিষ্টির দোকানকে পৃথকভাবে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে একটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি, অপর একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং গ্রাম্য চিকিৎসক হিসেবে চিকিৎসাসেবা প্রদান করে ডাক্তার পরিচয়ে সিল-প্যাড ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৫১ ধারায় ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামীম হোসেন। অভিযানে নলডাঙ্গা থানার পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করেন।
জনস্বার্থ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।