জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদের শ্রদ্ধায় স্বরন করে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান।
সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা যুব দলের আহবায়ক খান মাহমুদ আলম সহ রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা।
বক্তারা বলেন এই দিনটি বাংলাদেশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশের জনগন ফ্যাসিষ্ট সরকারকে পতন করে করে ছিলো। যারা এই আন্দোলনে নীজের জীবনকে উৎসর্গ করে ছিলো তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি নাজমুল ইসলাম।

