ঢাকাTuesday , 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ির ছোট তারাবনে  সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ।

দেশ চ্যানেল
October 6, 2026 3:13 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

০৬ অক্টোবর সকালে পানছড়ি উপজেলার ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

আয়োজিত চিকিৎসা ক্যাম্পে মোট ১৭০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা ও রোগের বিষয়ে পরামর্শ প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত তিনজন চিকিৎসক রোগীদের স্বাস্থ্যগত সমস্যা মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। রোগীদের রোগের ধরন ও প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা গ্রহণকারী স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যন্ত এলাকায় বসবাসের কারণে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের জন্য দূরের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেতে হয়। এতে সময় ও অর্থ উভয়ই ব্যয় হয়। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় পর্যায়ে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করায় তারা সহজেই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ পাচ্ছেন। এ জন্য স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং অসহায় মানুষের চিকিৎসাজনিত দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়। স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST