ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে স্ত্রী অন্য পুরুষের সাথে চলে যাওয়ায় প্রবাসী স্বামী দুধ দিয়ে গোসল।

দেশ চ্যানেল
October 29, 2026 3:01 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে এক প্রবাসীর স্ত্রী  শান্তনা আক্তার (২৫) ৯ বছরের সংসার জীবন ও ৬ বছরের সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যাওয়ায় প্রবাসী স্বামী আজিজ আকন্দ ক্ষোভে দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে ধারণ করা  কয়েক সেকেন্ডের সরাসরী ভিডিওটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এখানে প্রবাসী আজিজ আকন্দ দুধ ঢেলে গোসল করার সময় বলছেন‘ নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের শিশু রেখে চলে গেছে, আমি সৌদি আরবে দুধ দিয়ে গোসল করলাম, বিচার দিমু কাবা ঘরে, আল্লার কাছে’।

জানা যায়, মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার সৌদি আরবপ্রবাসী আজিজ আকন্দের স্ত্রী  শান্তনা আক্তার (২৫) নামের এক গৃহবধূ প্রবাসী স্বামীর ৯ বছরের সংসার জীবন ৬ বছর বয়সী শিশুকন্যা রেখে গতি বুধবার (২৮ অক্টোবর) ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে এক যুবকের সাথে পালিয়ে যায়।  পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সকাল থেকে শান্তনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে মাদারগঞ্জ থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে দায়িত্ব প্রাপ্ত ওসি বলেন সৌদি প্রবাসী স্ত্রী কে পুলিশ খুঁজছে আর স্বামী দুধ দিয়ে গোসল করার বিষয়ে অবগত নন |

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST