ঢাকাThursday , 12 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে  বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা প্রশিক্ষণ।

দেশ চ্যানেল
November 12, 2026 8:07 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে কিশোরীদের সচেতন করতে খাগড়াছড়ির পানছড়িতে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১২ নভেম্বর সকালে খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের ২০৩ জন ছাত্রী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় সহযোগিতা করে এসিআই লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’। এতে সেনাবাহিনীর দুই চিকিৎসক ও একজন বেসামরিক স্বাস্থ্যকর্মী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, হরমোনজনিত প্রভাব, মাসিককালীন স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেন।

এ সময় স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার ও পরিবর্তন, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে অপসারণ এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও বাস্তবভিত্তিক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সামাজিক সংকোচ দূর করে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকেরা।

কর্মশালায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং চিকিৎসকদের কাছে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে।

আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী ও সুস্থ জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST