ঢাকাThursday , 12 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত।

দেশ চ্যানেল
November 12, 2026 9:13 am
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় সুমন (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শেরপুর উপজেলার দুবলাগাড়ি চকপোতা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল মজিদের ছেলে। পেশাগত জীবনে তিনি অগ্রণী ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় কর্মরত ছিলেন। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যাংকের কাজে যাওয়ার উদ্দেশ্যে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিলেন সুমন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST