ঢাকাWednesday , 18 November 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে সীমান্তবর্তী এলাকায় মাথায় আঘাতের চিহ্নে অবসরপ্রাপ্ত বিজিবি সৈনিকের মরদেহ উদ্ধার।

দেশ চ্যানেল
November 18, 2026 12:48 pm
Link Copied!

কাজী জসিম উদ্দিন(রামগড়)প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী এলাকার ভারত অংশে পড়ে থাকা অবস্থায় অংথৈইপ্রু মারমা (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সৈনিকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ বলছে, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে, তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ফেনীরকুল এলাকায় মরদেহটি উদ্ধারের বিষয়টি জানাজানি হয়। অংথৈইপ্রু রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের মৃত মং মং মারমার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে ঘাস কাটার জন্য তিনি রামগড়-সাবরুম সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় ফেনী নদীর তীরে যান। রাতে বাড়ি না ফেরায় সকালে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। স্বজন ও স্থানীয় লোকজনের ভাষ্য, একপর্যায়ে তাঁরা সীমান্তের কিনারে, ভারত অংশের সাবরুমের ঢোলবাড়ি সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা মরদেহ বাংলাদেশ অংশে নিয়ে আসেন।

ঘটনার খবর পেয়ে রামগড় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে আঘাতের কারণ ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদরে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক বলেন, তদন্তের পরেই ঘটনার সত্যতা জানাতে পারবেন।

নিহত ব্যক্তির ছেলে থৈঅংগ্য মারমা বলেন, তাঁর বাবার ময়নাতদন্তের প্রয়োজন নেই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি আরও বলেন, এটিকে স্বাভাবিক মৃত্যুই মনে করছি। বাবার শরীর কাটাছেঁড়া হোক, এটা তাঁরা চান না। পারিবারিক ও সামাজিক রীতি অনুযায়ী সৎকার সম্পন্ন করতে তিনি মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো ময়নাতদন্ত নিয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রশাসন এবং নিহতের স্বজনেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST