নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন এ্যাডঃ সিরাজুল ইসলাম
নাটোর সদর প্রতিনিধিঃ আসিফ ইকবাল বিন মাসুদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এম পি ছিলেন পর পর দুই বার জেলা আওয়ামী লীগের সভাপতি। তার ইন্তেকাল এর পর পদটি শুন্য হওয়ায় এ্যাডভোকেট সিরাজুল ইসলামকে নাটোর জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত দলীয় প্যাডে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। দলীয় প্যাডে এই মর্মে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ করে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই দায়িত্ব প্রদান করা...
নাটোর সদর প্রতিনিধিঃ আসিফ ইকবাল বিন মাসুদ
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এম পি ছিলেন পর পর দুই বার জেলা আওয়ামী লীগের সভাপতি। তার ইন্তেকাল এর পর পদটি শুন্য হওয়ায় এ্যাডভোকেট সিরাজুল ইসলামকে নাটোর জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ঘোষণা করা হয়েছে।
সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত দলীয় প্যাডে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় প্যাডে এই মর্মে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ করে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই দায়িত্ব প্রদান করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।