শেখ হাসিনা’র ৭৭ তম জন্মদিন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের দোয়া মাহফিল
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা'র ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ আছর মাদারগঞ্জ মডেল মসজিদে সালাত আদায় শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি'র সু স্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আয়োজনে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। এ সময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ...
মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা’র ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ আছর মাদারগঞ্জ মডেল মসজিদে সালাত আদায় শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র সু স্বাস্থ্য ও দীর্ঘ হায়াত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আয়োজনে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। এ সময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা,শহর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।