রামপাল সংবাদদাতা, বাগেরহাট।। রামপালে বৈধভাবে কেনা একখ- জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছেন এক যুবক। রোববার সকালে প্রেসক্লাব রামপালে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলার আদাঘাট গ্রামের আকবর আলীর ছেলে ভুক্তভোগী আলী শেখ। লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার আদাঘাট গ্রামের জুলফিকার আলীর কাছ থেকে জমিটি কেনেন। আদাঘাট জেএল ৩৫ নং মৌজার ৭৫০ নাং খতিয়ানের ২৪৩৭ দাগের মধ্যে ২.৫ শতাংশ। জমি কেনার পর নামপত্তন, দাখিলা ও খাজনা পরিষোধ করেন তিনি। ওই জমির মধ্যে থাকা আংশিক জমি অপর শরিক একই গ্রামের লুৎফর রহমানের ছেলে ইউসুফ শেখ কিনে সম্পূর্ণ জমি দখলে নেয়ার চেষ্টা করছেন। কোথাও কোন আবেদন -নিবেদন করেও প্রতিকার...
রামপাল সংবাদদাতা, বাগেরহাট।।
রামপালে বৈধভাবে কেনা একখ- জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছেন এক যুবক। রোববার সকালে প্রেসক্লাব রামপালে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলার আদাঘাট গ্রামের আকবর আলীর ছেলে ভুক্তভোগী আলী শেখ।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার আদাঘাট গ্রামের জুলফিকার আলীর কাছ থেকে জমিটি কেনেন। আদাঘাট জেএল ৩৫ নং মৌজার ৭৫০ নাং খতিয়ানের ২৪৩৭ দাগের মধ্যে ২.৫ শতাংশ। জমি কেনার পর নামপত্তন, দাখিলা ও খাজনা পরিষোধ করেন তিনি। ওই জমির মধ্যে থাকা আংশিক জমি অপর শরিক একই গ্রামের লুৎফর রহমানের ছেলে ইউসুফ শেখ কিনে সম্পূর্ণ জমি দখলে নেয়ার চেষ্টা করছেন। কোথাও কোন আবেদন -নিবেদন করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী আলী শেখ। জমিতে গেলে মারপিট ও ভয়ভীতি দিয়ে হুমকি দিচ্ছেন প্রতিপক্ষ ইউসুফ ও তার লোকেরা।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।