এমপি সিদ্দিকুল আলমের উদ্যোগে দুঃস্থদের ৫ হাজার শাড়ী লুঙ্গি বিতরণ
মো: জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার পিস শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুর ২ টায় নিজের গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার দুঃস্থ অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন এমপি। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, এমপি'র একমাত্র ছেলে ও ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু, জাতীয় পার্টি নেতা জি এম কবির মিঠু, স্বেচ্ছাসেবক পার্টি সৈয়দপুর উপজেলা সভাপতি শফিউল আলম সুজন, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম...
মো: জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিকের উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার পিস শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুর ২ টায় নিজের গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার দুঃস্থ অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন এমপি।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, এমপি’র একমাত্র ছেলে ও ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু, জাতীয় পার্টি নেতা জি এম কবির মিঠু, স্বেচ্ছাসেবক পার্টি সৈয়দপুর উপজেলা সভাপতি শফিউল আলম সুজন, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম মইনুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।