রাসেল কবির মেহেন্দিগঞ্জ বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ২ নং লতা ইউনিয়নের সোবাহান বেপারীর ছেলে আনোয়ার হোসেন বেপারী রাজমিস্ত্রি ২৪ শে জুন রোজ বুধবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় বিদ্যুৎ পৃষ্ঠায় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত পরিবার সূত্রে জানা গেছে আনোয়ার হোসেন ব্যাপারীর বাড়ি তোর সন্তোষপুর গ্রামে তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। জীবিকার টানে সোনাপুর গ্রামে মনির বিশ্বাসের বিল্ডিং এর কাজ করেন তিনি। সকাল ১১ ঘটিকায় ছাদ ঢালাই কাজে ভাইবেটার মেশিন দিয়ে কাজে নিয়োজিত ছিল। হঠাৎ ভাইবেটার মেশিন বিদ্যুৎ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার শরীরের বিদ্যুতের আবির্ভাব ঘটে। তাদের সাথে থাকা শ্রমিকরা দেখতে পেয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ লাইন বন্ধ করে দ্রুত চিকিৎসার জন্য মুলাদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করে। শেষে নিহতের লাশ নিজ বাড়ি চর সন্তোষপুর গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ নিহতের বাড়ি দিয়েছে বলে জানা গেছে। নিহতের পরিবার সূত্রে আরো জানায় এই মৃত্যুকে নিয়ে কাউকে দায়ী করিনা।

