কাজিরহাটের সীমান্তবর্তীতে কৃষক কবির ব্যাপারী কে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাসেল কবির (কাজিরহাট) মেহেন্দিগঞ্জ প্রতিনিধি গত শনিবার বিকাল ৪ ঘটিকায় কাজিরহাট থানা ভাসান চর ইউনিয়নের গাজিরহাট বাজার সংলগ্ন প্রকাশ্য দিবালোকে মুলাদী উপজেলার চর বাহাদুরপুর গ্রামের কবির বেপারীক নৃশংস ভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ইং সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায়। মানববন্ধনে বক্তারা বলেন হত্যার ঘটনা পাঁচ দিন অতিবাহিত হলেও মূল আসামিদের কে এখনো পুলিশ ধরতে পারছে না। কবির বেপারী কে মোবাইল ফোন করে বাসা থেকে নিয়ে যায় হাবিল হাওলাদার। এছাড়া হত্যার সাথে জড়িত খুনি সেলিম বেপারী, জাকির ব্যাপারী, আনোয়ার ব্যাপারী,জামাল বেপারী, ড্রেজার মিজান হাওলাদার, সহ আরো কয়েকজন মিলে হত্যাকান্ডের...
রাসেল কবির (কাজিরহাট) মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
গত শনিবার বিকাল ৪ ঘটিকায় কাজিরহাট থানা ভাসান চর ইউনিয়নের গাজিরহাট বাজার সংলগ্ন প্রকাশ্য দিবালোকে মুলাদী উপজেলার চর বাহাদুরপুর গ্রামের কবির বেপারীক নৃশংস ভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ইং সেপ্টেম্বর রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায়। মানববন্ধনে বক্তারা বলেন হত্যার ঘটনা পাঁচ দিন অতিবাহিত হলেও মূল আসামিদের কে এখনো পুলিশ ধরতে পারছে না। কবির বেপারী কে মোবাইল ফোন করে বাসা থেকে নিয়ে যায় হাবিল হাওলাদার। এছাড়া হত্যার সাথে জড়িত খুনি সেলিম বেপারী, জাকির ব্যাপারী, আনোয়ার ব্যাপারী,জামাল বেপারী, ড্রেজার মিজান হাওলাদার, সহ আরো কয়েকজন মিলে হত্যাকান্ডের ঘটনা ঘটায়।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কদমতলা ব্রিজ থেকে গাজিরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় কদমতলা ব্রীজের কাজিয়ার থানা সীমান্তবর্তীতে শেষ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী-পুরুষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যে ইউসুফ ব্যাপারী, ফোরকান মাঝি, কলম সরদার, আনিচ ব্যাপারী, হারুন শিকদার, নুরুল ইসলাম, বিষাই খান, মোখলেছুর রহমান সহ অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।