মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল কাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন কালকিনি থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাকে পৌর এলাকার ৭নং ওয়ার্ড উত্তর রাজদী গ্রামের কাঠেরপুল সালাম বেপারীর ডেকরেটর দোকানের সামনের থেকে আটক করেন। কালকিনি থানার এসআই মো. সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রয় মুহূর্তে হাতেনাতে আটক করেন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,বেল্লাল কাজী দীর্ঘদিন যাবত কালকিনি উপজেলা সহ আশেপাশের এলাকাতেও মাদক বিক্রি করেন আসছেন। আটককৃত বেল্লাল কাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের কেরামত কাজীর ছেলে। কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম...
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল কাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন কালকিনি থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে তাকে পৌর এলাকার ৭নং ওয়ার্ড উত্তর রাজদী গ্রামের কাঠেরপুল সালাম বেপারীর ডেকরেটর দোকানের সামনের থেকে আটক করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,বেল্লাল কাজী দীর্ঘদিন যাবত কালকিনি উপজেলা সহ আশেপাশের এলাকাতেও মাদক বিক্রি করেন আসছেন। আটককৃত বেল্লাল কাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের কেরামত কাজীর ছেলে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা জানান বেল্লালের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।