ঢাকাSunday , 21 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
June 21, 2026 9:35 am
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন রবিবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক, এএফডব্লিউসি, এনডিসি, পিএসসি, উপস্থিত ছিলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান (পিএসসি), খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই কাজী মোস্তফা আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফছার এবং বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন এবং প্লাস্টিক বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এবং কম্পোস্ট সার উৎপাদনের বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন।

এ সময় “বৃক্ষরোপণ অভিযান-২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সারাদেশে চলমান সবুজায়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়।পরবর্তীতে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনানিবাসের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST