ঢাকাSaturday , 20 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহ মানতে না পেরে স্ত্রীর সাথে অভিমানে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা।

দেশ চ্যানেল
June 20, 2026 5:24 am
Link Copied!

মোঃ সুমন ভূঁইয়া,বরিশাল জেলা প্রতিনিধি-

স্ত্রীর সাথে মনমালিন্য ও পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনক বাদল সিকদার (৪৬) নামের এক যুবক শ্বশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন।

১৯শে জুন শুক্রবার সকাল ৯ টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং বিরাঙ্গল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এদিকে আত্মহত্যার একদিন আগে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মাহামুদা বেগমকে নিজ বাড়ীতে ফিরিয়ে নিতে শশুর বাড়িতে গিয়েছিলেন বাদল সিকদার।

জানা যায়,বাকেরগঞ্জ উপজেলার ৯নং কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে বাদল সিকদারের সঙ্গে দীর্ঘ ২১-২২ বছর পূর্বে একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের মৃত আবদুস সালাম সিকদারের কন্যা মাহামুদা বেগম সাথে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাদল সিকদার ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার সাথে স্ত্রীর প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। সেই কলহের জেরে স্ত্রী মাহমুদা বেগম গত কয়েকদিন আগে বাপের বাড়ি চলে আসেন। স্ত্রীকে ফিরিয়ে নিতে বাদল বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়িতে যান। শুক্রবার সকালে তার স্ত্রী তার বাড়িতে ফিরবে না বলে জানালে শ্বশুরবাড়ির উঠানে দাঁড়িয়েই তিনি বিষপান করেন। সেখানে বিষ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে থাকেন।শ্বশুর বাড়ি ও আশপাশের লোকজন তাকে বাঁচাতে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান,শুক্রবার সকালে বাদল শ্বশুরবাড়িতে বিষপান করলে নিটাত্মীয়রা হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST