ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দেশ চ্যানেল
June 25, 2026 11:02 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে প্রবাসীর ক্রয়কৃত জমি জোর পূর্বক দখল করার উদ্দেশ্যে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রভাবশালী নুর জাহান বেগমসহ তার লোকজনের বিচার দাবি করেনছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে প্রবাসী মেহেদী হাসান কুদ্দুসের ভাগিনা সেলিম বেপারী বলেন,প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদার গত ২০২৪ সালে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় ১০১ শতাংশ জমি ক্রয় করে বিপুল টাকা খরচ করে নাল জমিটি বালু দিয়ে ভরাট করেন। বর্তমানে সেখানে তাদের লাগানো ৫০০টি ফলদ গাছ,২টি টিনের পাকা বসত ঘর,১টি শেড ঘর ও পল্লী বিদ্যুতের মিটার রয়েছে,যা তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। প্রবাসী ওই জমিতে একটি পাঁচতলা ভবনের কাজ শুরু করলে সেই জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে স্থানীয় নূর জাহান বেগম (৬০), দেলোয়ার বেপারী (৬৫), জানে আলম বেপারী (৬০), ইব্রহিম বেপারী (৩০), শাহ আলম বেপারী (৫৫) এবং সাকিব বেপারী (৩২) সহ একদল কুচক্রী মহল বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে আমরা এঘটনায় সরকার ও প্রশাসনের সুষ্ঠু বিচারের দাবি করি।

প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের স্ত্রী মুর্শেদা বেগম বলেন, প্রবাসে থেকে আমার স্বামীর কষ্টে অর্জিত টাকা দিয়ে জমি ক্রয় করে সেখানে ৫ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছি,আমার স্বামীর জায়গায় আমরা বাড়ি করবো কিন্তু সেখানে স্থানীয় নুরজাহান বেগম সহ তার লোকজনেরা আমাদের বাধা প্রদান করতেছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে আমরা এর সঠিক বিচার চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের বাবা নুরু সরদার, মাতা মনোয়ারা বেগম,স্ত্রী মোর্শেদা বেগম,ছেলে মুরাদ সরদার,ভাগিনা সেলিম বেপারী,রফিকুল ইসলাম রফি,খালাতো ভাই নুর আলম ফকির,মামা সিরাজ ফকির, চাচা ওসমান সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST