ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে চর মোজাম্মেলে কৃষাণীর জমি দখলের অভিযোগ।।

দেশ চ্যানেল
July 17, 2026 9:33 am
Link Copied!

সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)।

ভোলার তজুমদ্দিনে জমি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় শাহিনুর বেগম (৩০) নামের এক কৃষাণীর শরীরের ওপর পাওয়ার টিলার চাপানোর অভিযোগ উঠেছে স্থানীয় ব্লক লিডার আলী আজগরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর মোজাম্মেল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহিনুর বেগমের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তারা ওই জমি চাষাবাদ করে আসছেন। বৃহস্পতিবার দুপুরে ব্লক লিডার আলী আজগর পাওয়ার টিলার দিয়ে ওই জমিতে চাষ করতে এলে তিনি বাধা দেন। এ সময় আলী আজগরের নির্দেশে টিলার চালক শাহিনুরের শরীরের ওপর দিয়ে টিলার চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি পরে গিয়ে চিৎকার করলে আসপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে ভর্তি করিয়ে দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রহিমা বেগম বলেন, “শরীফের পরিবার দীর্ঘদিন ধরে জমিটি চাষ করছে। আজ হুট করে আলী আজগর পাওয়ার টিলার দিয়ে জমি চাষ শুরু করে। শাহিনুর টিলারের সামনে গিয়ে বাধা দিলে ব্লক লিডার আলী আজগরের নির্দেশে তার গায়ের উপর টিলার দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলী আজগর। তিনি বলেন, “জমি চাষের সময় শাহিনুর বেগম হঠাৎ পাওয়ার টিলারের সামনে এসে দাঁড়িয়েছিলেন। এ সময় টিলার বন্ধ করে দেওয়া হয়েছে। তার ওপর দিয়ে টিলার চালিয়ে দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “এখনও পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST