রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, জেলা আ‘লীগের উপদেষ্টা ও সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী’র নেতৃত্বে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে এ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের হাজার হাজার সমর্থক বালুঘাট এলাকায় মিলিত হন। সেখানে নৌকার মাঝি মোশতাক আহমেদ রুহী সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী বিভিন্ন সফলতার কথা তুলে ধরে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচনী এলাকা নেত্রকোণা-১ এর সর্বস্তরের জনগণের কল্যাণ ও উন্নয়নের পক্ষে রায় প্রদানের...
রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, জেলা আ‘লীগের উপদেষ্টা ও সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী’র নেতৃত্বে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের হাজার হাজার সমর্থক বালুঘাট এলাকায় মিলিত হন। সেখানে নৌকার মাঝি মোশতাক আহমেদ রুহী সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী বিভিন্ন সফলতার কথা তুলে ধরে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচনী এলাকা নেত্রকোণা-১ এর সর্বস্তরের জনগণের কল্যাণ ও উন্নয়নের পক্ষে রায় প্রদানের জন্য আহবান জানান। এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে নৌকা মার্কায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিপূর্বে এলাকা ভিত্তিক মিছিল, উঠানবৈঠক, ও খন্ড খন্ড পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।