ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দূর্গাপ্রসাদ পশ্চিমপাড়ার সড়ক,বৃষ্টিতে ‘মরণফাঁদ।

দেশ চ্যানেল
September 17, 2026 1:59 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল-উন্নয়ন হবে রাস্তার,প্রয়োজনে এই পথ দিয়েই ছুটবে অ্যাম্বুলেন্স।কিন্তু সেই প্রতিশ্রুতির প্রায় এক দশক পেরিয়ে গেলেও বাস্তবে বদলায়নি দূর্গাপ্রসাদ পশ্চিমপাড়ার মানুষের দুর্ভোগ।বরং সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পরিণত হয় কাদা-পানির দুর্ভোগের পথে।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভূপুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড দূর্গাপ্রসাদ পশ্চিমপাড়া মহল্লার কোনাবাড়ি এলাকার মৃত আলাউদ্দিনের বাড়ি ও প্রবাসী নজরুল ইসলামের বাড়ির সংযোগ সড়কটির বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা।তাদের অভিযোগ,বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো উন্নয়ন করা হয়নি।স্থানীয়দের দাবি,ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেদ আলী নির্বাচনের সময় এ রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।কিন্তু প্রায় ১০ বছর ধরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ ও কাদার সৃষ্টি হয়েছে।বৃষ্টি হলেই পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।তখন পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।ছোট যানবাহন চলাচলে তৈরি হয় ঝুঁকি,আর রোগী বা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স নিয়ে এই পথে আসা-যাওয়া যেন দুঃসাধ্য হয়ে ওঠে।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন,নির্বাচনের সময় প্রতিশ্রুতির শেষ ছিল না।বলা হয়েছিল অ্যাম্বুলেন্স চলবে।কিন্তু দশ বছরেও রাস্তার চেহারা বদলাল না।বৃষ্টি হলে আমরা নিজেরাই বুঝি-এই রাস্তার দুর্ভোগ কতটা।মহল্লা বাসীর অভিযোগ-দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।ফলে প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু,শিক্ষার্থী,নারী,বয়স্ক ও অসুস্থ রোগীদের।এলাকাবাসীর প্রশ্ন-নির্বাচনী প্রতিশ্রুতিতে যদি অ্যাম্বুলেন্স চলার রাস্তা বানানোর কথা বলা হয়,তাহলে এক দশকেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো না কেন?তাদের দাবি,আর আশ্বাস নয়-দ্রুত রাস্তাটি সরেজমিন পরিদর্শন করে সংস্কার ও উন্নয়নের কার্যকর উদ্যোগ নিতে হবে।একই সঙ্গে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের কাছে তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

দূর্গাপ্রসাদ পশ্চিমপাড়ার বাসিন্দাদের প্রত্যাশা,বছরের পর বছর ধরে চলা এই দুর্ভোগের অবসান ঘটিয়ে এবার সত্যিকার অর্থেই মানুষের চলাচলের উপযোগী রাস্তা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST