ঢাকাTuesday , 13 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সাড়ে ৭ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার।

দেশ চ্যানেল
October 13, 2026 2:40 pm
Link Copied!

​বিপ্লব সরকার,স্টাফ রিপোর্টার, নওগাঁ।

​নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতবাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ হাতেনাতে ইসাহাক আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
​গ্রেপ্তার ইসাহাক আলী নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য সংরক্ষণ ও অবৈধ বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
​এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST