ঢাকাSunday , 27 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

দেশ চ্যানেল
September 27, 2026 11:37 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।গতকাল শনিবার রাতে ডাসার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত বিভূতি ভূষণ বাড়ৈ শশিকর গ্রামের মৃত বঙ্কিম চন্দ্র বাড়ৈর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈর বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে মাদারীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানা পুলিশ।
তাকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST