ঢাকাWednesday , 21 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নিয়ামতপুরে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

দেশ চ্যানেল
February 21, 2024 11:42 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ নিয়ামত পুর (নওগাঁ) প্রতিনিধি

 

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচী পালন করে।

রাত ১২.০১ মিনিটে নিয়ামতপুর মডেল সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। নিয়ামতপুর মডেল সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, থানা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রেসক্লাব, অন্যন্যা ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা জানান।

এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা। সকাল ১০.৩০টায় ভাষা আন্দোলন ও ভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাদ যোহর ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন সহ সরকারী দপ্তরের প্রধানগণ।

এছাড়া শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি, নিয়ামতপুর সরকারী কলেজ, চন্দননগর কলেজ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ, বরেন্দ্র আলিম মাদ্রাসা,গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়,  উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৮টি ইউনিয়ন পরিষদ আলাদা আলাদা কর্মসূচী পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST