নড়াইলে তথ্য অফিসের আয়োজনে বাল্যবিবাহ অবসান ও শিশুর প্রতি সহিংসতা রোধে অনুষ্ঠিত হয়েছে ।
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: রবিবার (১৯ নভেম্বর) জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বাল্যবিবাহ অবসান ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে । ২০২৩ সালের নভেম্বর মাসব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে ১০ টি স্কুল ও মাদ্রাসায় শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি সহিংসতা রোধে এ সেনসিটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে । ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে । বাল্যবিবাহের অবসান এবং শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর স্কুলের সকল...
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
রবিবার (১৯ নভেম্বর)
জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বাল্যবিবাহ অবসান ও শিশুরা প্রতি সহিংসতা প্রতিরোধে নানামুখী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে ।
২০২৩ সালের নভেম্বর মাসব্যাপী এ প্রচারণার অংশ হিসেবে ১০ টি স্কুল ও মাদ্রাসায় শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি সহিংসতা রোধে এ সেনসিটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে ।
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এবং জেলা তথ্য অফিস, নড়াইলে আয়োজনে এ যৌথ উদ্যোগী প্রচারণা নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ।
বাল্যবিবাহের অবসান এবং শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর স্কুলের সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে পারষ্পরিক মতবিনিময় এবং আলোচনার মাধ্যমে মিটিংটি সম্পন্ন হয় ।
সেনসিটাইজেশন মিটিং-এ উপস্থিত সকলে বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করবে বলে শপথ গ্রহণ করে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।