রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার বাশিলা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত্রে পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সোহাগ সরদার (৩৩), পিতা: মোঃ আফাজ সরদার, গ্রাম: পূর্ব সোনাপাতিল, উপজেলা: নলডাঙ্গা, জেলা: নাটোর। অভিযানে ০১টি মামলায় সহাগ সরদার কে উল্লিখিত দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করে। মাদকমুক্ত সমাজ গঠন,...
রেজাউল করিম নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাশিলা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধের দায়ে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত্রে পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সোহাগ সরদার (৩৩), পিতা: মোঃ আফাজ সরদার, গ্রাম: পূর্ব সোনাপাতিল, উপজেলা: নলডাঙ্গা, জেলা: নাটোর।
অভিযানে ০১টি মামলায় সহাগ সরদার কে উল্লিখিত দণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করে।
মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের অপব্যবহার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।