ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড।

দেশ চ্যানেল
September 16, 2026 1:08 pm
Link Copied!

 নলডাঙ্গা নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম মাধনগর নওপাড়া এলাকায় মাদকবিরোধী টহল ও অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মো. জাহাঙ্গীর আলম (৪২), মো. মেহেদী হাসান (২২) ও মো. সিরাজুল ইসলাম (৫৫) নামে তিনজনকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মণ্ডলের ছেলে, মেহেদী হাসান একই এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে এবং সিরাজুল ইসলাম মৃত আহাদ আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।

সহকারী কমিশনার ভূমি মোঃ শামীম হোসেন বলেন, নলডাঙ্গা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST