নিয়মিত মামলায় হাজিরা শেষে সাবেক সাংসদ মমতাজকে রিমান্ডে প্রেরণ।
মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি. মানিকগঞ্জের সিংগাইরে দায়ের করা হত্যা মামলার হাজিরা শেষে সাবেক সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ( ২৭ শে মে ) বেলা ১২টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন। এর আগে, সকাল সাড়ে আটটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়। মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চার হত্যা মামলায় মমতাজ বেগমকে নিয়মিত শুনানির জন্য আদালতে হাজির করা হয়। ওই মামলায় শুনানি শেষে বিচারক তাকে চারদিনের রিমান্ডে...
মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে দায়ের করা হত্যা মামলার হাজিরা শেষে সাবেক সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ( ২৭ শে মে ) বেলা ১২টার দিকে মমতাজ বেগমকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন।
এর আগে, সকাল সাড়ে আটটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে আসা হয়।
মানিকগঞ্জ কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আবুল খায়ের মিয়া বলেন, সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় চার হত্যা মামলায় মমতাজ বেগমকে নিয়মিত শুনানির জন্য আদালতে হাজির করা হয়। ওই মামলায় শুনানি শেষে বিচারক তাকে চারদিনের রিমান্ডে পাঠায়।
উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।