ঢাকাSunday , 30 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে শুরু হয়েছে পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

দেশ চ্যানেল
August 30, 2026 2:50 pm
Link Copied!

জেলা প্রতিনিধি: পঞ্চগড় :আরিফুল ইসলাম ইরান

পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ উপজেলা দল ৪-৩ গোলে আটোয়ারী উপজেলা দলকে পরাজিত করে।

রোববার (৩০ আগষ্ট) বিকেল ৪ টায় পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে।

জাতীয় সংগিতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে ও বেলুন-পায়রা উড়িয়ে পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন ,অতিরিক্ত পুলিশ সুপার মো: ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির মো: ইকবাল হোসাইনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ উপজেলা দল ও আটোয়ারী উপজেলা অংশ গ্রহণ করে। খেলা চলাকালে পুরো মাঠে দর্শকদের করতালিতে খেলোয়াড়রা তাদের নৈপুণ্য খেলা উপহার দেন।

মাঠে বসে খেলা উপভোগ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সর্বস্তরের লোকজন ও ফুটবল প্রেমিরা।  খেলায় দেবীগঞ্জ উপজেলা দল ৪ – ৩ গোলে আটোয়ারী উপজেলা দলকে পরাজিত করে।

আগামী ১ সেপ্টেম্বর বোদা পৌরসভা ও পঞ্চগড় সদর উপজেলা দল খেলায় মুখোমুখি হবে। পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড়ের ৮ দল  টি দল অংশ নিয়েছে এবং আগামী ১২ সেপ্টেম্বর টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- পঞ্চগড় সদর উপজেলা, তেঁতুলিয়া উপজেলা,আটোয়ারী উপজেলা, বোদা উপজেলা, দেবীগঞ্জ উপজেলা,পঞ্চগড় পৌরসভা,বোদা পৌরসভা ও দেবীগঞ্জ পৌরসভা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST