বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর পত্নীতলা উপজেলার সকল পূঁজা মন্দির ও সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকাল ৩টায় নজিপুর পৌরসভাধীন সরদার পাড়া মোড়স্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ মোঃ সামসুজ্জোহা খান (জোহা)। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আমাদের সবার। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে প্রতিটি মানুষ নির্বিঘ্নে তার ধর্মীয় আচার পালন করতে পারবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোছাঃ সামিনা পারভীন (পলি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক ও সম্প্রীতিমূলক বক্তব্য প্রদান করেন:
মোঃ মোকছেদুল হক (সিরি), সভাপতি, পত্নীতলা উপজেলা বিএনপি। মোঃ আবদুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি। মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, পত্নীতলা উপজেলা বিএনপি।
বাংলাদেশ পূঁজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু মহাজোট পত্নীতলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পূঁজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও হিন্দু মহাজোটের সভাপতি বাবু সবুজ সাহা।
পুরো অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন পূঁজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বাবু শংকর চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু মহাজোটের নেতা জয়দেব চক্রবর্তী।
সভায় পত্নীতলা উপজেলার বিভিন্ন পূঁজা মন্দিরের প্রতিনিধি ও সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উপজেলার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

