বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র মোবাইলসহ ২ কিশোর গ্রেফতার।
স্টাফ রিপোর্টার, বগুড়া- বগুড়া সদর উপজেলা শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করেছে। গত (২৩ জুন) বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ জুন) রাত ১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কৌশলগতভাবে পুণরায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন...
স্টাফ রিপোর্টার, বগুড়া-
বগুড়া সদর উপজেলা শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করেছে।
গত (২৩ জুন) বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল চালিতাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ জুন) রাত ১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কৌশলগতভাবে পুণরায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ২৬টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্য আসিফ ও শাওনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোন যথাযথ প্রক্রিয়ায় সদর থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে ও সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।