মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে গতকাল (২৯ নভেম্বর) বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী আনিসুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমাদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ। এসময় তার সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মনোনয়ন জমাদানের শেষ দিনে মনোনয়ন জমা দেন বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান ও অনলাইনে মনোনয়ন পত্র জমা প্রদান করেন আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া বিতর্কিত সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে গতকাল (২৯ নভেম্বর) বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী আনিসুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমাদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ। এসময় তার সাথে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মনোনয়ন জমাদানের শেষ দিনে মনোনয়ন জমা দেন বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান ও অনলাইনে মনোনয়ন পত্র জমা প্রদান করেন আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া বিতর্কিত সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।