পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে, সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। মঙ্গলবার দিবাগত রাতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা....
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জানা গেছে, সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
মঙ্গলবার দিবাগত রাতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং সকলকেই আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।