পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গরুবাহী একটি ট্রাক উল্টে আবদুল মালেক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চাপায় তিনটি গরুর মৃত্যু হয়।সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার আফসেরের গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। পেশায় গরু ব্যবসায়ী নিহত মালেক দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের করিম মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মালেক সোমবার বাউফলের কালাইয়া হাট থেকে ১৪ টি গরু ক্রয় করেন। তিনি গরুগুলো ঢাকার গাবতলী হাটে নেওয়ার জন্য একটি ট্রাক ভাড়া করেন। ওই ট্রাকে গরু বোঝাই করে তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে...
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গরুবাহী একটি ট্রাক উল্টে আবদুল মালেক (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চাপায় তিনটি গরুর মৃত্যু হয়।সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার আফসেরের গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
পেশায় গরু ব্যবসায়ী নিহত মালেক দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের করিম মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মালেক সোমবার বাউফলের কালাইয়া হাট থেকে ১৪ টি গরু ক্রয় করেন। তিনি গরুগুলো ঢাকার গাবতলী হাটে নেওয়ার জন্য একটি ট্রাক ভাড়া করেন। ওই ট্রাকে গরু বোঝাই করে তিনি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মালেক নিহত হন। এসময়ে ট্রাকের নীচে চাপা পড়ে ৩ টি গরু মারা যায় এবং ২ টি গরু আহত হয়।
স্থানীয়রা আহত ২টি গরু জবাই করেন। বাকী ৯ টি গরু স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।