ঢাকাTuesday , 4 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপি আবুল হোসেনের মতবিনিময় সভা।

দেশ চ্যানেল
August 4, 2026 5:04 pm
Link Copied!

মোঃ সুমন ভূঁইয়া, বরিশাল জেলা প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় অবস্থিত মসজিদ সমূহের সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সংসদ সদস্য আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান এ মতবিনিময় সভা করেন।

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলা ১৪টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।

উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার প্রমূখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আবুল হোসেন খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানিত করার বিষয় অনেক ভাবেন। তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেই সরকার থেকে বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন। সেজন্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সন্মানিত ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সমাজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ভূমিকা অপরিসীম। সমাজের বিশৃঙ্খলা রোধে তারা জনসাধারণকে সচেতন করতে ব্যাপক দায়িত্ব পালন করতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST