হারুন শেখ রামপাল (প্রতিনিধি ) বাগেরহাট।। বাগেরহাটের রামপালে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহ শিক্ষক ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং সাংবাদিক বজলুর রহমানের পিতা মাষ্টার আ. বারী খান (৭৮) এর জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (এর১৯ সেপ্টেম্বর) আসরবাদ শ্রীফলতলা স্বর্ণার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে নানান অসুখে ভুগছিলেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় খুলনাস্থ তার পুত্রের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার জানাযা নামাজে শরীক হন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক...
হারুন শেখ রামপাল (প্রতিনিধি ) বাগেরহাট।।
বাগেরহাটের রামপালে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহ শিক্ষক ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং সাংবাদিক বজলুর রহমানের পিতা মাষ্টার আ. বারী খান (৭৮) এর জানাযা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (এর১৯ সেপ্টেম্বর) আসরবাদ শ্রীফলতলা স্বর্ণার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে নানান অসুখে ভুগছিলেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় খুলনাস্থ তার পুত্রের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার জানাযা নামাজে শরীক হন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ, জেলা নায়েব আমীর মাওলানা মো. রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।