ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় উপজেলার অন্তর্গত উথুরা ইউনিয়ন মিশুক,-বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের জেলা কার্যালয় থেকে (২৬ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় কর্মরত রিক্সা, ব্যাটারিচালিত যান, সিএনজি ও অটোরিকশা শ্রমিকদের সংগঠিত করা, সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মো. কামরুল হাসানকে সভাপতি ও মো. আবু বকর সিদ্দিক কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান সেলিম, গোলাম মোস্তফা, বকুল ফকির, রুবেল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, হাফিজুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, মোঃ রাসেল সরকার সাংগঠনিক সম্পাদক, মাইন উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক, শামীম মিয়া কোষাধ্যক্ষ, আল আমিন দপ্তর সম্পাদক, সাইফুল ইসলাম প্রচার সম্পাদক সম্পাদক, সম্মানিত সদস্য হাবিবুর রহমান, মনির মন্ডল, জামান মিয়া, আব্দুর রাজ্জাক, মনির মিয়া, আয়নার হক, সাদ্দাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, আইয়ুব আলী কমান্ডার যুগ্ন আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি, আসাদুজ্জামান সাইদ তালুকদার সদস্য ভালুকা উপজেলা বিএনপি, শাহ মোহাম্মদ সাইফুল হক সেলিম, মফিজুল ইসলাম মাস্টার, মনসুর মেম্বার, ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, যুবদল নেতা নুরুল হক শাহীনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

