ভেড়ামারায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সম্বর্ধনা
ভেড়ামারা প্রতিনিধি - কুষ্টিয়ার ভেড়ামারায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সম্বর্ধনা দেয়া হয়। আজ সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম এ উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, সাবেক কমান্ডার আলম জাকারিয়া টিপু প্রমূখ। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের মাননীয় এমপি আলহাজ্ব কামারুল...
ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সম্বর্ধনা দেয়া হয়। আজ সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম এ উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ ভেড়ামারা -মিরপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, সাবেক কমান্ডার আলম জাকারিয়া টিপু প্রমূখ।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা -মিরপুর) আসনের মাননীয় এমপি আলহাজ্ব কামারুল আরেফিন। মুক্তিযোদ্ধাদের আপদকালীন তহবিলের জন্য এমপি মহোদয় ৩ লক্ষ টাকা প্রদানের ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।