ঢাকাMonday , 18 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগান কে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের আমতলা বাজারে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির আয়োজনে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে বিকাল সাড়ে ০৫ ঘটিকার সময় উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশে এস আই গৌতম সেনের সঞ্চালনায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জের এ এস পি সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঁইয়া |বক্তব্যে প্রধান অতিথি বলেন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বিট পুলিশিং কার্যক্রমকে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেনএবং কি সমাজ থেকে ইভটিজিং ও মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে |

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST