মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচূড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। জানা গেছে গত ২৪ অক্টোবর/২০২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু নাশকতা মামলা দায়ের করেন তার দায়েরকৃত মামলায় তদন্ত প্রকাশিত আসামী হিসেবে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান কে আটক করে পুলিশ। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান তদন্ত প্রকাশিত আসামী হিসেবে...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচূড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। জানা গেছে গত ২৪ অক্টোবর/২০২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু নাশকতা মামলা দায়ের করেন তার দায়েরকৃত মামলায় তদন্ত প্রকাশিত আসামী হিসেবে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান কে আটক করে পুলিশ। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান তদন্ত প্রকাশিত আসামী হিসেবে কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক বাচ্চু কে আটক করে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।