মাদারীপুর জেলা প্রতিনিধি মাদারীপুরে মানবপাচার মামলায় ইদ্রিস খাঁ’(৬৫) নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইদ্রিস খা ঝিকরহাটি এলাকার মৃত মাজেদ আলী খাঁ’র ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে ঝিকরহাটিসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত যুবককে লিবিয়া পাঠায়। পরে সেখানে তাদের লিবিয়ার বন্দিশালায় আটক রেখে নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়ায় আটক বন্দিদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এ...
মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরে মানবপাচার মামলায় ইদ্রিস খাঁ’(৬৫) নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইদ্রিস খা ঝিকরহাটি এলাকার মৃত মাজেদ আলী খাঁ’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাজেদ আলীর এক ছেলে ইতালি প্রবাসী। তিনি লিবিয়া হয়ে ১৩ লাখ টাকার চুক্তিতে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে ঝিকরহাটিসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত যুবককে লিবিয়া পাঠায়। পরে সেখানে তাদের লিবিয়ার বন্দিশালায় আটক রেখে নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দেওয়ায় আটক বন্দিদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে মাদারীপুর আদালতে মানবপাচার মামলা দায়ের করলে পুলিশ প্রধান অভিযুক্ত ইদ্রিস খান’কে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সজল বলেন, ‘মানবপাচার মামলায় ইদ্রিস খান নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে তোলা হবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।