মাধবপুরে কৃষি প্রকল্প পরিদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত
সাব্বির আকাশঃ মাধবপুর উপজেলার সুরমা ও শাহজাহানপুর গ্রামে আধুনিক পদ্ধতিতে টমেটো ও পেঁয়াজ চাষ প্রকল্প পরিদর্শন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে সুরমা পাশ্ববতী মাঠে পেঁয়াজ চাষ বিষয়ে কৃষক কৃষাণীদের অংশ গ্রহনে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয় । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও মাধবপুর কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সঞ্চালনায় অনিুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয় অনু বিভাগের যুগ্ম সচিব এ টি এম সাইফুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক রকিব উদ্দিন , হবিগঞ্জ জেলা উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী । অনুষ্ঠানে উপ-পরিচালক শাকিল আরভিন ঝুমু...
সাব্বির আকাশঃ
মাধবপুর উপজেলার সুরমা ও শাহজাহানপুর গ্রামে আধুনিক পদ্ধতিতে টমেটো ও পেঁয়াজ চাষ প্রকল্প পরিদর্শন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সকালে সুরমা পাশ্ববতী মাঠে পেঁয়াজ চাষ বিষয়ে কৃষক কৃষাণীদের অংশ গ্রহনে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয় । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও মাধবপুর কৃষি কর্মকর্তা আল মামুন হাসানের সঞ্চালনায় অনিুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয় অনু বিভাগের যুগ্ম সচিব এ টি এম সাইফুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক রকিব উদ্দিন , হবিগঞ্জ জেলা উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী । অনুষ্ঠানে উপ-পরিচালক শাকিল আরভিন ঝুমু , প্রশিক্ষণ কর্মকর্তা আশেক পারভেজ সহ এলাকার কৃষক- কৃষাণী ও কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । সভার পূর্বে অতিথিবৃন্দ দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধবপুর সংবাদদাতা শংকর পাল সুমনের আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ প্রকল্প ও আব্দুল কাদির মিয়ার পেঁয়াজ চাষ প্রকল্প পরিদর্শন করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।