মানিকগঞ্জে ফসলের মাঠ থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার।
মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি. মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ফসলের মাঠ থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর ফসলের মাঠের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমজাদ হোসেন (৩৮) সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বলেন, “সকালে স্থানীয়রা খানায় খবর দিলে পুলিশ গিয়ে আমজাদ হোসেনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।”
মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ফসলের মাঠ থেকে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর ফসলের মাঠের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আমজাদ হোসেন (৩৮) সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বলেন, “সকালে স্থানীয়রা খানায় খবর দিলে পুলিশ গিয়ে আমজাদ হোসেনের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।