মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে - উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস। বোবরার (১৭সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্নাট্য র্যালি মেহেন্দিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাজী আনিসুর ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী ও মেহেন্দিগঞ্জ...
মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে – উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস।
বোবরার (১৭সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্নাট্য র্যালি মেহেন্দিগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাজী আনিসুর ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী ও মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নআওয়ামী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহম্মেদ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব গনমাধ্যম কর্মী, শিক্ষক – শিক্ষিকাসহ নানা শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।